রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৪

 

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক হাজার ২৪২ পিস ইয়াবা, ২ কেজি ২২৭ গ্রাম গাঁজা, ১১০ পুরিয়া হেরোইন, ৪৫৮ বিদেশিমদ, ১৮০ বোতল ফেন্সিডিল ও ৬০০৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ