রাজশাহীতে আগুনে পুড়ে নারীর মৃত্যু

রাজশাহীতে আগুনে পুড়ে নারীর মৃত্যু

 

রাজশাহীর চারঘাটে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি নাছিমা বেগম (৫০) মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। নাছিমা শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের আবদুস সালামের স্ত্রী। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।  
 
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, পরিবার দাবি করছে নাছিমা মানসিক রোগী ছিলেন। তাকে একাধিকবার পাবনা মানষিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। মানষিক যন্ত্রণা থেকে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের জন্য নাছিমার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ