কাজিপুরে ইয়াবাসহ মাদক কারবারী আটক

কাজিপুরে ইয়াবাসহ মাদক কারবারী আটক

 

সিরাজগঞ্জের কাজিপুরে দুইশত সাত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার সোনামুখীতে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো উপজেলার সোনামুখী দক্ষিণপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন আকন্দের ছেলে আব্দুর রাজ্জাক (৪৩) ও একই উপজেলার রৌহাবাড়ী গাছাবাড়ী গ্রামের শুকুর আলীর ছেলে আল-আমিন (৩৮)।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবত আইন-প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কাজিপুরসহ জেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ