লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৬

লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৬


 নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ৫ গার্মেন্টস শ্রমিকসহ একজন শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়করের ভাদুর বটতলা নামকস্থানে ভুটভুটি ও পাওয়ার টলির ধাক্কা এই ঘটনা ঘটে। আহতরা লালপুর ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এছাড়া একজন শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আহতরা হলো সালমা, নাসরিন, তাহেরা রিপা, সুরাইয়া। এছাড়া আজ বুধবার সকালে উপজেলার লালপুর-বনপাড়া সড়করের লালপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাইসাইকেল ও ড্রাম ট্রাকের ধাক্কায় রাফি (১৪) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ