![]() |
| রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু |
রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহেল (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত সালাউদ্দিন (৪০) নামে আরেকজন আহত হয়েছেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আহমেদ ভূঁইয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পলাশী থেকে বকশীবাজারের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন সোহেল ও সালাউদ্দিন। আর বিপরীত দিক থেকে উল্টো রাস্তা দিয়ে যাচ্ছিল একটি ট্রাক। বুয়েট-শহীদ মিনার সংলগ্ন রাস্তায় তখন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সোহেলকে মৃত ঘোষণা করেন।
সোহেলের মরদেহটি ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। আর সালাউদ্দিনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
0 মন্তব্যসমূহ