কুড়িগ্রামে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১


 

কুড়িগ্রামের রাজারহাটে প্রাইভেটকার ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামের এক অটোরিক্সা চালকের মৃত্যু ঘটেছে। এসময় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার দুপুরের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চালকের মৃত্যু ঘটে। নিহত ব্যক্তি রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নের খুনিয়াটারী গ্রামের বাসিন্দা। 

এর আগে গত বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কের পুরাতন শুভেচ্ছা কোচিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানান,বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামগামী একটি প্রাইভেট কারের সঙ্গে রাজারহাটগামী একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক অটোরিক্সা চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকেব তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ