হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি


 

হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার ৪টি উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১ লাখ পরিবার। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে কয়েক হাজার মানুষ। তাদের খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেক স্থানে বিদ্যুৎ নেই। এদিকে বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় ত্রাণ বিতরণে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।

জেলা প্রশাসনের দেয়া তথ্যে জানা যায়, জেলার আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, লাখাই ও বানিয়াচং উপজেলার ২২টি ইউনিয়নের অন্তত ২৫০টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ২২৫টি। দুর্গতদের সাহায্যার্থে ইতিমধ্যে সরকার থেকে ৭৬৩ মেট্রিকটন চাল, ২০ লাখ ২৭ হাজার ৫০০ টাকা, ২ হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে। বিতরণ করা হয়েছে সাড়ে ১৫ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা। এ জেলা প্রশাসক ইশরাত জাহান, আশ্রয়ন কেন্দ্রে যে সব বন্যাতরা রয়েছেন তাদের পর্যাপ্ত পরিমান শুকনো খাবার ও বিশুদ্ধ পানি দেয়া হচ্ছে। খাদ্যেও কোন সংকট নেই। প্রতিদিন ত্রাণ বিতরণ করা হচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ