রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত


 

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় মনি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাতে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামী নুরুল হুদার সঙ্গে মহাখালীর লালমাটিয়া কলোনিতে থাকতেন মনি। তাদের কোনো সন্তান নেই। বাসার সামনে কসমেটিক্স সামগ্রী বিক্রি করতেন তিনি। কী কারণে ওই এলাকায় গিয়েছিলেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি স্বজনরা।

শুক্রবার (১৭ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তিনি জানান, মনি বেগম বিজয় সরণি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (এসআই) এমরানুল হাসান বলেন, হাসপাতাল থেকে দুর্ঘটনার খবর শুনতে পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ